বড়লেখায় চোর চক্রের ৪ সদস্য আটক, ৩টি সিএনজি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে।
সোমবার (৫ মে) বেলা দুইটার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা থেকে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।
আটককৃতরা হলো বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।
বড়লেখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার এক মালিকের একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত সিএনজিটির অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি শনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল।
তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। আটক তিন চোরের তথ্য অনুযায়ী বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগি চোরকে আটক ও আরো দুইটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। চোরেরা জানিয়েছে, বিক্রি করতেই তারা সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, আটককৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার আটককৃত ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed