ওসমানীনগরের স্বেচ্ছাসেবক দল নেতা জিয়া বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত জিয়া উদ্দিন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালাবাজার ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক।
শনিবার (৩ মে) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, “জিয়া উদ্দিনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান সহ সাময়িক বহিষ্কার করা হলো।
ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুপারিশের প্রেক্ষিতে আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।”
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed