খালেদ আহমদ রাজু’র মৃত্যুতে সিলেট স্বেচ্ছাসেবক দলের শোক বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক খালেদ আহমদ রাজু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ৩৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ।
আজ শনিবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন সহযোদ্ধা খালেদ আহমদ রুজু’র মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসরী মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান আল্লাহ পাক তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। তার মতো একজন বলিষ্ঠ নেতার মৃত্যুতে এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহ তায়ালার দরবারে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করেন।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed