Main Menu

সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, সা¤্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, সিলেট ল’কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মনির উদ্দিন আহমদ এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত।

২ মে’২৫ বেলা ১১টায় হযরত শাহজালালস্থ কবরস্থানে উঁনার সমাধিস্তলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া।

Manual7 Ad Code

বক্তারা বলেন সা¤্রাজ্যবাদ সামন্তবাদ মুক্ত শোষণহীন সাম্যবাদী সমাজ কায়েমের স্বপ্নদ্রষ্টা মনির উদ্দিন আহমদ ছাত্রজীবনেই রাজনীতির সংস্পর্শে আসেন। সিলেট অঞ্চলে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্য-এর নেতৃত্বে নানকার প্রথা বিরোধী কৃষক আন্দোলন গড়ে তোলার কাজে তিনি অগ্রণি ভূমিকা রাখেন। সা¤্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড আবদুল হকের সাথে তাঁর ছিল গভীর আদর্শিক সখ্যতা।

নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও শ্রমিক-কৃষক-জনগনের মুক্তি আসেনি। জনগন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহনের পূর্বে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করার কথা বললেও চুক্তি বাতিলের পরিবর্তে দেশ বিরোধী চুক্তি গ্রহণ করে চলেছে। মায়ানমারের সাথে মানবিক করিডোর প্রদান করে বাংলাদেশকে সা¤্রাজ্যবাদী যুদ্ধ ক্ষেত্রে পরিণত করার পাঁয়তারার চলছে এর বিরুদ্ধে শ্রমিক কৃষক জনগণকে সাথে নিয়ে সোচ্ছার হতে হবে।

Manual1 Ad Code

এক দালালের পরিবর্তে আরেক দালাল ক্ষমতায় আসলেও শ্রমিক-কৃষক-মেহণতি মানুষের মুক্তি আসবেনা। আজকের বাস্তবতায় প্রয়োজন মনির উদ্দিন আহমদের দেখিয়ে দেওয়া পথ এদেশ থেকে সা¤্রাজ্যবাদ সামন্তবাদ উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার সংগ্রামের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে শপথ বাক্য পাঠ করান এনডিএফ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code