Main Menu

সিলেটে প্রবাসির বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট এলাকার সাহেবের বাজারে গভীর রাতে এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাতাকদল ওই বসতঘর থেকে ১০ ভরি স্বর্ণ, ঘরের মালামাল, ১৮/২০ কাঠা ধান ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে সাহেবের বাজারের লুসাইন গ্রামের প্রবাসি মো. মুহিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্নালংকার, ঘরের মালামাল, টাকা লুটে নিয়ে সটকে পরে। তখন ঘরে কেউ ছিলেন না। বাড়িতে তালা দেওয়া ছিলো।

ভোক্তভুগি সেলিনা বেগম জানান, সেদিন আমরা কেউ ঘরে ছিলাম না। সেই সুযোগে ডাকাতরা প্রথমে ঘরের কেচিগেটের তালা ভাঙ্গে পরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। আমাদের আনুমানিক ২০ ভরি স্বর্ণ ও ঘরের মালামালসহ টাকা লুটে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed