Main Menu

সিলেট প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী।

Manual3 Ad Code

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিন মাস্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সংগঠক মো. আব্দুল খালিক, এডভোকেট জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া, গণদাবি পরিষদ নেতা এডভোকেট কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, এডভোকেট মখলিছুর রহমান, এডভোকেট তাজরীহান জামান, এডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠক এটিএম বদরুল ইসলাম, মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল হাছিব চৌধুরী, আলী আক্তারুজ্জামান চৌধুরী বাবুল, মনোরঞ্জন তালুকদার, আমীনুল ইসলাম দীনেশ, হুমায়ুন কবির, সৈয়দ মসউদ রহমান মতিন, যুব সংগঠক আমীন তাহমিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল। যাহা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জ সহ মোট পাঁচটি মহকুমা ছিল। গনভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভূক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ আজ ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবী, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল। কিন্তু সেই দাবী ও পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি।

Manual3 Ad Code

বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত প্রশাসনিক সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সম্প্রতি একটি রিপোর্ট দাখিল করেছেন। যেখানে দেশকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি আবারও উপেক্ষিত হয়েছে। আমাদের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে সিলেট প্রদেশ বাস্তবায়ন করতে হবে।

Manual3 Ad Code

খনিজ সম্পদে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে উপেক্ষা করে দেশে প্রদেশ গঠনের পায়তারা সিলেটবাসী মেনে নেবে না। তাই বক্তারা অবিলম্বে সিলেটকে অন্তর্ভূক্ত করে সিলেট প্রদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code