Main Menu

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি: “গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রেসক্লাব মিলনায়তনে।

সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা। সভার শুরুতেই প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ মোনাজাত ও তাঁদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়।

Manual8 Ad Code

সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি স্বাধীন ও ন্যায়ের সাংবাদিকতার প্রতীক। এই ঐতিহ্য ধরে রাখতে হবে তরুণ সাংবাদিকদের নিষ্ঠা ও দায়বদ্ধতার মাধ্যমে।”

Manual4 Ad Code

অন্যান্য বক্তারাও সাংবাদিকতার আদর্শ ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকদের নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।”

Manual5 Ad Code

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিলো দোয়া মাহফিল, স্মৃতিচারণ, কেক কাটা ও প্রীতি ভোজ।

সারাদিনের আয়োজনজুড়ে ছিলো প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। এ উপলক্ষে প্রেসক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা সংগঠনের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code