মৌলভীবাজারে ধরা পড়ল সোনালী রঙের কৈ মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামের বাসিন্দা আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পড়েছে সোনালী রঙের একটি কৈ মাছ।
জানা গেছে, বৃষ্টির সময় কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে সোনালী রঙের কৈ মাছটি ধরে নিয়ে আসেন। ভিন্ন রঙের কৈ মাছ ধরা পড়ার খবর পেয়ে উৎসুক লোকজন ও আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে ভিড় করেন।
আব্দুল মুক্তাদির তরফদারের বাড়িতে গিয়ে দেখা গেছে, ইমন তরফদার একটি এ্যাকুরিয়ামে মাছটিকে রেখেছেন। মাছটিকে খাবার দিচ্ছেন তিনি। ইমন তরফদার জানান, দুদিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পাড়ে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে নিয়ে আসি। মাছটির পেটে ডিম রয়েছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন, অনেকগুলো মাছের মধ্যে দুএকটি এমন হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন, এটি আমাদের দেশিও কই মাছ। জেনেটিক কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দুয়েকটা এমন হয়ে যায়। তবে এটি নতুন কোনো জাত নয়।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed