জাতীয় গ্রিডে ত্রুটি, ২১ জেলা বিদ্যুৎহীন
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালের ২১ জেলা। এর রেশ ছড়িয়ে পড়ে সিলেটসহ সারাদেশে। ফলে শনিবার রাত সাড়ে ৭টা থেকে পৌণে ৯টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল পুরো সিলেট নগরী।
এর সত্যতা নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ব্ল্যাক আউট হয়ে যাওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিকল্প ব্যবস্থায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।
জানা গেছে, শনিবার বিকেল ৫টা ৪৮ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। এর ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ছেয়ে যায় দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী।
তিনি বলেন, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।
তিনি আরও বলেন, খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় ৫টা ৪৮ মিনিটে। এর দুই ঘণ্টা পর ৭টা ৫০ মিনিটের দিকে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে সবগুলা জেলায় এখনও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।
বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।
এদিকে বিকল্প ব্যবস্থায় এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি রোববার সন্ধ্যা পর্যন্ত চলমান থাকতে পারে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed