Main Menu

সিলেটে ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী মঈন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মঈনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির শাহপরান থানা পুলিশ।

তিনি নগরীর লামাপাড়াস্থ খন্ডিকর পাড়ার রুপালী নীড়ের বাসিন্দা এবং মৃত টুনু মিয়ার ছেলে।

তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার মঈনুল ইসলাম মঈনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও নির্যাতনের মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed