কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভাস্থ আলালপুরের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানাপুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।
ওসি মো. গোলাম আপছার জানান, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলাবাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোটভাই।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কামরুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed