Main Menu

১৫ দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আল্টিমেটাম এনসিপির

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন এনসিপির নেতারা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এ বিক্ষোভের ডাক দেয় দলটি।

Manual2 Ad Code

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, রফিকুল ইসলাম, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগের একই প্রক্রিয়ায় বিচার করতে হবে।

এনসিপি নেতাদের অভিযোগ, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে কয়েকটি দল। এমন হলে এনসিপি তাদের বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে৷ বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করেন বক্তারা।

Manual7 Ad Code

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মোহাম্মদপুরে ২০-৩০ জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গেজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেপ্তার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।

Manual1 Ad Code

এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি এবং দেশের মানুষ বরদাস্ত করবে না। যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে ভারতে আরএসএস এর দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দুরভিসন্ধি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

Manual3 Ad Code

সমাবেশ শেষে মিছিলটি মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিয়া মসজিদের টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় তাদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code