নিখোঁজের ৪দিন পর ছড়া থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার ৪দিন পর সিলেট নগরীর একটি ছড়া থেকে সিএনজি চালিত অটোরিক্সা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নগরীর কুশিঘাট সংলগ্ন সোনাপুর কাঙ্গালীছড়া থেকে উদ্ধার শরীর থেকে হাত বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
নিহত আয়নাল মিয়া (৩২) সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের জামাল মিয়ার পুত্র। বর্তমানে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আয়নাল দুই সন্তানের জনক।
বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান থানার ওসি মনির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বুধবার লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি জানান, গত সোমবার (১৪ এপ্রিল) জামাল মিয়া নামে এক ব্যক্তি শাহপরান থানায় জিডি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার ছোট ভাই অটোরিক্সা চালক আয়নাল মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের পর জামাল মিয়াকে খবর দিলে তিনি এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
নিহত আয়নালের ভাই জামাল মিয়া জানান, গত রোববার (১৩ এপ্রিল) অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আয়নাল আর বাসায় ফেরেননি। নিখোঁজের চারদিন পর তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করল পুলিশ।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed