Main Menu

খাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, উদ্ধারে অভিযান

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

বৃহষ্পতিবার (১৭ এপ্রিল) নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘খাগড়াছড়ির পুলিশ সুপার চবির ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।’

Manual3 Ad Code

‘অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলছে। আমরা অপহৃতদদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করছি।’

Manual3 Ad Code

বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য চবি শাখার নেতা রিশান চাকমাসহ ৫ শিক্ষার্থীসহ মোট ৬ জনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। রিশান চাকমা চবির আন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

অপহরণের শিকার অন্য শিক্ষার্থীরা হলেন— চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভিগের অলড্রিন ত্রিপুরা। তারা প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-৩৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Manual3 Ad Code

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমার সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি নিপুন ত্রিপুরা বলেন, ‘রিশান চাকমা আমাদের ছাত্র সংগঠনের চবি শাখার সদস্য। তারা মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়িতে সৈবাবি উৎসব শেষ করে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল। কিন্তু বাসের টিকেট না পাওয়ায় মঙ্গলবার রাতে তারা খাগড়াছড়ি সদর উপজেলার কুকিছড়া এলাকায় মৈত্রীময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। বুধবার সকালে গাড়িতে করে তাদের চট্টগ্রামে ফেরার কথা। কিন্তু গিরিফুল এলাকা থেকে তাদের জোরপূর্বক টমটম (ত্রিচক্র যান) থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটমের চালককেও অপহরণ করা হয়।’

এই ঘটনার জন্য প্রসীত গ্রুপকে (ইউপিডিএফ) দায়ী করে তিনি বলেন, ‘তারাই এই ঘটনা ঘটিয়েছে।’

Manual6 Ad Code

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘অপহরণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা করি না। আমরা সবসময় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের পক্ষে। কোনো মহল ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে।’-ইউএনবি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code