নরসিংদীর দুই বাজারে আগুনে ২২ দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পৃথক দুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবি আগুনে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে, পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবী বাজারে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
উভয় বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলবী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের ২টি ইউনিট সেখানে পৌঁছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।-ইউএনবি
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed