কমলগঞ্জে অগ্নিদগ্ধ ব্যবসায়ী দুরুদ মিয়া মারা গেছেন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নিদগ্ধ হয়ে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে গত সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার ভোর রাতে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার উপজেলা চৌমুহনাস্থ বসতবাড়ীতে আগুন লাগে। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে বিকাল সাড়ে ৩টায় আমার বাবা মারা যান। দুরুদ মিয়ার মৃত্যু সংবাদ কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা শাহী ঈদগাহ সাঠে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজারো মুসল্লী অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed