কুলাউড়ায় ট্রাকচাপায় বাইক আরোহি মুয়াজ্জিনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৬) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) সকালে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিলো। এ সময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed