কমলগঞ্জে দু’দিনব্যাপী চৈত্রমেলা সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুরে দু’দিনব্যাপী ২৬তম চৈত্রমেলা সম্পন্ন হয়েছে।
নয়বাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি ও চৈত্রমেলা উদযাপন কমিটি আয়োজিত মেলার সমাপনী দিন শনিবার (১২ এপ্রিল) রাত ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে সমাপ্তি ঘটে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান।
চৈত্রমেলা উদযাপন কমিটির সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ লোকমান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নূরুল মোহাইমীন মিল্টন, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশাহ, ইউপি সদস্য এম এ মুহিত, বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমুখ।
সভায় আয়োজকরা জানান, পূর্বের ধারাবাহিকতায় আবহমান বাঙালির সংস্কৃতিকে ধারন করার প্রত্যয়ে এবছর ২৬ তম চৈত্রমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও বিলুপ্তপ্রায় দেশীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed