পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শিমুল র্যাবের হাতে গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিমুল আহমেদ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের ছেলে। তিনি পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি।
শনিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ছেলে শিমুল পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি। শুক্রবার সন্ধ্যায় তাকে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কমলগঞ্জ থানা পুলিশ শিমুলকে আটক করে। পরে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও তার লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, র্যাব-৯ এর সদস্যরা আসামি শিমুলকে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার তথ্য যাচাই-বাছাই করছি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed