দাড়িয়াপাড়ায় ২২তম বাসন্তী পূজা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫দিনব্যাপী ২২তম বাৎসরিক বাসন্তী পূজা।
সোমবার (৭ এপ্রিল) দাড়িয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক মনোরঞ্জন দাসের বাসভবনে এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও পরিবার-পরিজন ও এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ পূজা।
পূজা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বপন চক্রবর্তী, মনরঞ্জন দাস, পূজা দাস, ঝর্না দাস, নারায়ণ দাস, সুরঞ্জিত রায়, উতফল দাস, রিনটু কর, নয়ন কর প্রমুখ।
আয়োজক মনোরঞ্জন দাস বলেন, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথে আমরা ২২ বছর ধরে নিয়মিত বাসন্তী পূজার আয়োজন করে আসছি। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এলাকার সবাইকে একত্রিত করে একটি মিলনমেলায় রূপ নেয়। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত করতেই আমাদের এ প্রচেষ্টা।
তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও এলাকার সব বয়সী মানুষ আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূজাটি অত্যন্ত সফলভাবে আয়োজন করতে পেরেছি। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারকদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানিRead More
সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪)Read More



Comments are Closed