Main Menu

সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও বাটার শোরুমে ভাঙচুর

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও দরগাগেইট এলাকায় বাটার শোরুমে এ ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় উত্তেজিত জনতা। এসময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া আরেকদল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগা গেইট এলাকায় জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

Manual1 Ad Code

বিক্ষোভকারীরা জানায়, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই এদেশে হবে না। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা।

এর আগে, মহানগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা।

Manual3 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code