সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ ডীনের দায়িত্ব পেলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডীন হিসেবে ৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (২৩ মার্চ) তাদেরকে ডীনের দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮-র ধারা ২৩-এর উপধারা ৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ২৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে ডীনের দায়িত্ব দেয়া হয়।
দায়িত্ব প্রাপ্তরা হচ্ছেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে মেডিসিন, সার্জারি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, নর্থ ইস্ট মেডিকেল কলেজের নেফ্রোলজী বিভাগের অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামকে নার্সিং অনুষদ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু-সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরীকে ডেন্টাল ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed