ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ-সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার।
রবিবার (৬ এপ্রিল) বাদ যোহর ফেনী স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনি রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে বের হয়ে খেজুর চত্বর, শহীদ মিনার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ’ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ’জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ’এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? ‘আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের পুরোনো ঐতিহ্য।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More



Comments are Closed