সিলেটে একদিনে দুই নারী-পুরুষের আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একদিনে দুই নারী পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার (০২ এপ্রিল) তাদের লাশ উদ্ধার করা হয়।
এরমধ্যে নগরীর সফিক মিয়ার কলোনির ভাড়াটে শাহাজাহান মিয়া (৪২) তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত শাহাজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার হাবলিপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, শাহজাহান মিয়া ঋণগ্রস্ত ছিলেন। মানসিক সমস্যাও ছিলো তাঁর। এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
এদিকে, একইদিন দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের লাউয়াই এলাকার রায়ের গ্রামে নিলিমা ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ বাবার বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরনের উড়নার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিলিমা ইয়াসমিন রায়ের গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে। বুধবার রাত ১০টার দিকে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্বামী রাজন আহমেদর সঙ্গে নিলিমার মনোমালিন্য চলছিলো। সুরতহাল রিপোর্টে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
Related News
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More



Comments are Closed