ওসমানীনগরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে পুলিশের হতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টায় জড়িতদের কাউকে শনাক্ত কিংবা আটকও করতে পারেনি পুলিশ।
ঘটনার পরপরই পুলিশি অভিযান জোরদার করা হলেও জড়িত কাউকে এখনও গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
এর আগে মঙ্গলবার বিকালে থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক মামলার অভিযুক্ত পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত আকছার আলীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে তার স্বজনদের বিরদ্ধে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে স্থানীয় একটি হাওড়ে এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকছার আলীকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর-পরই পুলিশের গাড়ীতে হামলা ও আসামী ছিনতাইয়ের ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ছিনতাই হওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করা করেছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed