Main Menu

সিলেটে শহীদ পরিবারের মাঝে পুনাক এর ঈদ উপহার বিতরণ


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩০ মার্চ সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট কর্তৃক ঈদ উপহার বিতরণ করা হয়।

সিলেট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রুনা আফরোজ এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলা পুলিশ অধিকৃত এলাকার ১২ জন শহীদ পরিবারের সদস্যগণকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার। প্রেস বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed