সিলেটে চা-বাগানের ভেতর থেকে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ রোববার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে চিনির বস্তা গুলো উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয়েছে তিনটি ট্রাক।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম জানান, সকাল ৬ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শালা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট শহরের দিকে চলে যেতে থাকে। পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঐ তিন ট্রাক হতে ৪৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed