Main Menu

মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষনা ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন হয়ে উঠার গল্প মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের শুনালেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপাড়স্থ মা’হাদুল কোরআন নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় ছাত্রদলের পক্ষ থেকে ঈদের উপহার ও ইফতার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গল্প করেন।

এসময় বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে খন্দকার মুক্তাদির বলেন, সমৃদ্ধশীল দেশ বিনির্মাণে তিনি (শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান) যে অবদান রেখে ছিলেন তার সুফল আজও বাংলাদেশের মানুষ ভোগ করছেন। তিনি মহান স্বাধীনতা যোদ্ধে সরাসরি অংশগ্রহণ করে দেশের মানুষকে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন।

এসময় প্রধান অতিথি এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, তিনি (বেগম খালেদা জিয়া) শত দুঃখ কষ্টের মধ্যেও এদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যান নি। শত প্রতিকুলতার মধ্যেও দেশের মানুষের পাশে ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান আন্দোলন করছেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আন্দোলন যখন শুরু হলো, তার নেতৃত্বে সিলেটের বীর সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসার আলীসহ শত শত নেতাকর্মীকে গুম করেছে।

Manual6 Ad Code

জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলে সার্বিক সহযোগিতায় এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ উপহার ও ইফতার বিতরণী অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচলানায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল হুদা দিপু, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ চৌধুরী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সদস্য ইবনে জাহান তানভীর, আয়াত আলী প্রিন্স, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, সহ শিল্প বিষয়ক সম্পাদক সুহেল আহমেদ, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক আরমান আহমেদ মুন্না, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ রনি। মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ক্বারী হাফিজ মাওলানা আবু সাঈদ।

Manual3 Ad Code

আরোও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বুরহান উদ্দিন, ক্বারি মাওলানা ইয়াহয়া মাহমুদ, ক্বারি হাফিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফিজ আব্দুর রাহমান, হাফিজ আব্দুর রাহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ, কাশেম আহমেদ চৌধুরী, যুবদল নেতা শহিদুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা আতিকুল ইসলাম তৌসিফ, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা,শাহ মাহফুজ আহমেদ, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রায়হান, হুমায়ুন কবির আকাশ, রাব্বি হোসেন, মিনহাজ আহমেদ তাহমিদ, এমসি কলেজ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তামিম, কোতায়ালী থানা ছাত্রদল নেতা মুফতি আসেফ আবরার, আশরাফুল কবির আফিক, রিয়াদ ভূঁইয়া, রাহাত লিওন জামিল, রাজু আহমেদ, মুফতি রাফিউস সামাদ রাফকাত, মোঃ আশরাফুল মাশরাফি প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code