গোলাপগঞ্জে ছেলের দায়ের কুপে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কুপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুলু মিয়ার ছেলে প্রবাস (ফ্রান্স) ফেরত সুলতান আহমদ সাত মাস আগে স্থায়ীভাবে দেশে ফিরেন। বাড়িতে ফেরার পর থেকে তার বাবার সাথে ঝামেলা লেগেছিল। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। তাৎক্ষনিক স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, বাবার সাথে দ্বন্দ্বের জের ধরে ঘটনার সময় তর্কাতর্কি হয়। এরপরই তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রবাস ফেরত সুলতান আহমদের মানসিক সমস্যা রয়েছে বলে পরিবার সূত্রে জানাগেছে। যে কারণে এমন নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed