শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু ১৫ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি ফি, ভর্তিপ্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গুচ্ছ থেকে বেরিয়ে গত ২৮ ফেব্রুয়ারী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং যশোরের পাঁচটি কেন্দ্রে শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৯ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রসঙ্গত, এবার শাবিপ্রবিতে বি ইউনিটে (মানবিক, বাণিজ্য, বিজ্ঞান) আসন রয়েছে ৫৮১টি, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) মোট ৯৮৫টি আসন রয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed