কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, রাজনৈতিক দল, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এ সময় অন্যান্যেন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, মো. নজরুল ইসলাম, সুবেদার আশরাফ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্না, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মঞ্জুর আহমেদ আজাদ মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। সবশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed