বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামে অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বিষ পান করেন।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত ৮টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তিনি মৃত অবস্থায় রয়েছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের প্রমাণ দেয়।
জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, সে বিষপানে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, আমি ঘটনার খবর পেয়েছি এবং বর্তমানে জুড়ী সরকারি হাসপাতালে যাচ্ছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed