কানাইঘাটে প্রবাসী রশিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মামলার ৪৮ ঘন্টার মধ্যে সিলেটের কানাইঘাটে আলোচিত কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন নরসিংপুর ইউপির অর্ন্তগত দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। প্রবাসী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাজু।
গ্রেফতার সাজু আহমদ (২০) সিলেটের কানাইঘাট থানার খালপার এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গত রবিবার রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি সাজু আহমদ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed