ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৮ মার্চ হঠাৎ করে উপজেলা প্রশাসন ১০ নম্বর এলাকায় অভিযানে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে করে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা নয়, কয়েক হাজার শ্রমিকও জড়িত রয়েছে। এতে সবাই লোকসানের মুখে কর্মহীন হয়ে পড়েন।
অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধে ও বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, জাফর আহমদ, রুহান আহমদ প্রমুখ।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed