Main Menu

বড়লেখায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় চম্পা বাক্তি (২৬)-কে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)-কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত গৃহবধু চম্পা বাক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে আশিক বাক্তি দুলাল শনিবার রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রীকে বিবস্ত্র করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুনে চুল জলসে দেয়। একপর্যায়ে গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আশিক বাক্তি দুলালকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed