বড়লেখায় ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শশুর গ্রেপ্তার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজার বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচা শশুর কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার গৃহবধু নিজ গৃহে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমদকে আটক করেন। পরে বিষয়টি বড়লেখা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed