সিকৃবিতে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিকৃবি সংবাদদাতা: দেশ জুড়ে আছিয় সহ নারী ও শিশুর ওপর সংঘটিত নির্যাতন, ধর্ষণ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংস্কার এবং প্রয়োগ নিশ্চিতের দাবিতে সিকৃবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে সিকৃবি লেকপাড়ে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাউছার হোসেন, সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী সহ বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্ট,দপ্তর প্রধান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
মানববন্ধনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় সিকৃবি ভাইস চ্যান্সেলর বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ, ডাক্তার ও সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে জনগণের আস্থা ও আশ্রয়স্থলে উন্নীত করতে হবে। এ সময় তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নির্যাতনকারীদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
Related News
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারকদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানিRead More
সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪)Read More



Comments are Closed