সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার বনভূমি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) দুপুরে সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন গুলিবিদ্ধ হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলত জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed