সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।
দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, মোটরসাইকেল চালক কোনো কারণে রঙ সাইডে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual3 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed