সিলেটে নারীসহ আটক ৪, ক্যামেরা-মাইক্রোফোন ও মাদক উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
শাহপরান (রহ.) থানা পুলিশ সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, এসময় এক বোতল ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্ট্যান্ড উদ্ধার করা হয়।
এসময় মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed