সিলেট রেলস্টেশনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট রেলওয়ে স্টেশন থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট রেলওয়ে পুলিশ জানায়, শনিবার (০১ মার্চ) বিকেল ৪টার দিকে রেল স্টেশনের পাবলিক টয়লেটের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন রেলওয়ের কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। তবে তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
লাশের পরিচয় শনাক্তে তিনি সহযোগিতা কামনা করেছেন। কেউ পরিচয় শনাক্ত করলে তার ফোন নাম্বারে (০১৭৪১-০৪৭৭৯৬) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed