শিল্পপতি কাজী মোশাররফ হোসেন আর নেই, প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শ্বশুর শিল্পপতি ও দানবীর কাজী মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
কাজী মোশাররফ হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ কাজী নিবাসের বাসিন্দা কাজী মোশাররফ হোসেন সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাছাড়া সিলেটে মসজিদ, মাদরাসা ও শিক্ষার প্রসারে ভূমিকা পালন করেছেন তিনি। তিনি ইসলাম প্রচারে তাবলীগ জামায়াতের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী মোশাররফ হোসেনের ৪ ছেলে ও ১ মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মরহুমের জানাজা ও দাফনের সময় পারিবারিক সিদ্ধান্তের পর জানানো হবে।
এদিকে, বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুর সংবাদ পেয়ে তার কাজী নিবাস্থ বাসভবনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় জমান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক :
শিল্পপতি কাজী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed