সিলেটে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)।
গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed