Main Menu

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ২৩ এলাকায় ফের বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি জল্লারপাড় ও কীন ব্রীজ ফিডারের আওতাধীন দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট তৎসলগ্ন এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালাদিঘীর পাড় ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, ইত্যাদি এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

Share





Related News

Comments are Closed