Main Menu

মাধবপুরে নদীর পাড়ে ঝুলছিল যুবকের লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে আবুল কাশেম (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের সোনাই নদীর পাড় থেকে লাশ উদ্ধার করে কাশিমনগর ফাঁড়ি পুলিশ।

মারা যাওয়া কাশেম উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের ছেলে।

জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আবুল কাশেমকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবুল কাশেম এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম মানসিকভাবে অসুস্থ ছিল। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Share





Related News

Comments are Closed