শুক্রবার রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটা থেকে পর দিন ০১ মার্চ শনিবার সকাল নয়টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে।
আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। এ সময়ে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধেরRead More
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More



Comments are Closed