জৈন্তাপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে তিনজন আরোহী একটি মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)।
এ ঘটনায় আহত সাব্বির আহমেদ (৩২) উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান এ সময় মাঝারী বৃষ্টিপাত হচ্ছিলো। ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক আটকের কাজ করছে পুলিশ।
Related News
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধেরRead More
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More



Comments are Closed