মৌলভীবাজারে ওষুধ কোম্পানি থেকে ৬৬ লাখ টাকা লুট !
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রের মুখে ৬৬ লক্ষ টাকা লুট করে নিয়েছে দুর্বৃক্তরা। এসময় আরো দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকাও নিয়ে গেছে তারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ওষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।
বেক্সিমকো ঔষধ কোম্পানির ডেপুটি ম্যানেজারের রেজা মিয়া জানান, শুক্রবার রাতে কোম্পানীর ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারীসহ ১৩জন লোক কাজ করছিল। হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন দুর্বৃক্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে বাইরে থাকা দারোয়ানকে জিম্মি করে ফেলে। এরপর ডিপোর ভেতরে প্রবেশ করে বাকীদেরও জিম্মি করে ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার কক্ষের ভেতর সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় বলে ম্যানেজার জানান। লুট করে চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, ৩জন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসপি জানান।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed