সিলেটে আওয়ামীলীগের আরও ৫ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের পদবীধারী আরও ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল খয়ের মাস্টার (৫৫), মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মো. পাভেল মিয়া (৪৫), সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. মুহিবুর রহমান শাহাজান (৬২), ২৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আবদুল হামিদ (৪৮) ও এয়ারপোর্ট থানাধীন এওরাটুক গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে যুবলীগকর্মী আলাউদ্দিন (৪০)।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed