একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে: সিকৃবি ভিসি
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের ছাত্র জনতা যেমন বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন তেমনি বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের সম্মলিত ভাবে কাজ করতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে দেশ গড়ায় মনযোগী হতে হবে। এসময় তিনি আরো বলেন সর্বস্তরে মাতৃভাষা বাংলার প্রচলন নিশ্চিত করতে হবে।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শহিদ স্মরণ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে আমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা স্মরণে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরি বের করা হয়।
প্রভাত ফেরিতে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ টিএম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, দপ্তর প্রধানসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টিএম মাহবুব-ই-ইলাহীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ টিএম মাহবুব-ই-ইলাহী।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed